কঠোর নজরদারিতে বগুড়ায় ভোটগ্রহণ ও গণভোট চলছে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪৪ এএম
উন্নত প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বগুড়ার সাতটি সংসদীয় আসনে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে পরিচালিত গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতি ছাড়াই চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার বগুড়ার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন এবং নারী ভোটারের সংখ্যা ১৫ লাখ ১ হাজার ৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন। জেলার সাতটি আসনে মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৮৩টি। এর মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০০টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৯০টি।
জেলায় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর ৭ হাজারের বেশি সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়া ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া এবার প্রত্যেকটি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তাছাড়া ৫০০টি বডিওর্ন ক্যামেরাও আছে।
আরআই
আরআই
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়